নিজস্ব সংবাদদাতা ৮ জানুয়ারি ২০২১ উত্তর ২৪পরগণা:এক কিশোরীকে বিকৃত উপায়ে যৌন নির্যাতনের অভিযোগ ।ধৃত সৎ মামা ।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে অশোকনগরের মালিকবেড়িয়া এলাকায় । পুলিশ জানিয়েছে ধৃতের নাম পবিত্র মল্লিক । জানা গিয়েছে বছর তেরোর ওই কিশোরী অনেকদিন ধরেই তার দিদার কাছে থাকেন । এদিন রাতে কিশোরী বাথরুমে যাওয়ার পর অভিযোগ পবিত্র মল্লিক নামে তার সৎ মামা তাকে বিকৃত উপায়ে যৌন নির্যাতন করে। ঘটনায় বৃহস্পতিবার রাতেই অশোকনগর থানায় কিশোরীর দিদা লিখিত অভিযোগ দায়ের করে । তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত পবিত্রকে গ্রেফতার করে ।ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে শুক্রবার তোলা হয় বারাসাত আদালতে ।
আরও পড়ুন…অবশেষে মজুরি বৃদ্ধি হল চিরুনি শ্রমিকদের | বনগাঁতে আজ বিজয়মিছিল



















