কুয়ো থেকে উদ্ধার বৃদ্ধের মৃত দেহ

কুয়ো থেকে উদ্ধার বৃদ্ধের মৃত দেহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২০ জানুয়ারি ২০২১ পশ্চিম বর্ধমান: নিজের বাড়ির কুয়ো থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকায়। ঘটনা সূত্রে জানা গেছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত ডেডি মাঠ সংলগ্ন কৃষ্ণ দেব নোনিয়া (৮০) ।

তাঁর মৃতদেহ উদ্ধার হয় নিজের বাড়ির কুয়ো থেকে। ঘটনা প্রসঙ্গে তার বৌমা জানান যে আমি শশুরমশায়কে চানাচুর মুড়ি খেতে দিয়ে বাড়ির কাজ করছিলাম সেই সময় বাচ্চারা স্নান করতে যেতে গিয়ে দেখে যে তার দাদু কুয়োর দিকে যাচ্ছে, সাথে সাথে আমাকে খবর দেয় আমি দৌড়ে গিয়ে ধরার আগে কুয়োতে পড়ে যায়। সাথে সাথে আমার স্বামীকে ফোন করে জানাই। স্থানীয়রা নিয়ামতপুর ফাঁড়ি পুলিশকে খবর দেয়। স্থানীয় পুলিশ এসে দমকল আধিকারিকদের খবর দেওয়া হয়। ঘন্টাখানেকের প্রচেষ্টায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন….দুর্গাপুরে লাইন চ্যুত মালবাহী ট্রেন

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top