নিজস্ব সংবাদদাতা ৩০জানুয়ারি ২০২১ দমদম: শনিবার গভীর রাতে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন একটি সবজি বাজার আগুনে ভস্মীভূত হয় সুভাষ নগর এলাকায়। দক্ষিণ দমদম পৌরসভার অধীনে ৫ নম্বর ওয়ার্ডে।
ঘটনাস্থলে নটি দমকলের ইঞ্জিন আসে, দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনী। শনিবার সকালে উপস্থিত হন ঘটনাস্থলে দক্ষিণ দমদম পৌরসভার বিজয়ী পৌর চেয়ারম্যান পাঁচু রায়, দক্ষিণ দমদম পৌরসভার সিইসি দেবাশীষ ব্যানার্জি ঘটনাস্থলে আসেন মন্ত্রী ব্রাত্য বসু, ৫নম্বর ওয়ার্ডের বিদায় পৌর পিতা ধনঞ্জয় মজুমদার প্ররশাসনিক ইনকস থেকে বলা হয় যে সমস্ত মানুষের দোকান পুড়ে গেছে তাদের সাহায্য করবে সরকার এবং তৃণমূল সরকার। রেলের জমি সেই জন্য রেল কর্তৃপক্ষ সাথে কথা বলে সিদ্ধান্তে আসবেন পৌর পিতা, পাঁচু রায় জানান রাতের অন্ধকারে কে বা কারা এই বাজারে আগুন লাগিয়ে দিয়ে যায় রাজনৈতিক হিংসা এই কাজ করেছেন বলে মনে করেন তদন্ত চলছে তদন্ত হলে দোষীদের শাস্তি হবে এই বলে।
আরও পড়ুন…অবৈধ মদ আটকাতে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ডুবুড়ি চেক পোস্টে শুরু হলো আবগারি বিভাগের নাকা চেকিং


















