নিজস্ব সংবাদদাতা ৩০জানুয়ারি ২০২১ উত্তর২৪পরগণা: অন্যদিকে এটিকে গট আপ বলে দাবি করলেন প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগরে আবার আসবেন এই আশা নিয়ে ঠাকুরনগর থেকে বাড়ি ফিরে যাচ্ছেন মতুয়া ভক্তরা।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল রাতে বাসে করে চলে এসেছিলেন। তিনি আসছেন না এই খবর শুনে হতাশায় ভেঙে পড়েছেন অনেকে। তবে অন্যদিকে বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর এর জেঠিমা মমতা বালা ঠাকুর বলেন মতুয়া সমাজ কে অপমান করলেন বিজেপি।এমনই দাবি করলেন বনগাঁর প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর।ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার কথা ছিল, সফরসূচী বাতিল হয়। ফলে ঠাকুরনগরের জনসভা বাতিল হয়ে যায়। গতকাল থেকে রাত পর্যন্ত বহু মতুয়া ভক্ত ঠাকুরনগরে জনসভায় যোগ দিতে এসেছেন। আজ সকাল হতেই ভক্তরা বাড়ি ফিরতে শুরু করেছেন। পুরোটাই ভাওতা এবং গট আপ বলে দাবি করেন বনগাঁর প্রাক্তন সংসদ তথা সাংসদ শান্তনু ঠাকুরের জেঠিমা মমতা বালা ঠাকুর। তিনি বলেন ওদের আর দেবার কিছু নেই, তাই ওরা এখানে আসেনি। সাংবাদিকদের সামনে বলেন এখানে না এসে চরম অপমান করেছেন মতুয়া সমাজকে।
আরও পড়ুন…গান্ধী মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করলেন রাজ্যপাল জাগদীপ ধনকার


















