নিজস্ব সংবাদদাতা ৩১, জানুয়ারি ২০২১ উত্তর ২৪পরগণা: নিউব্যারাকপুর কে কোন রাজনৈতিক দল যেন অশান্ত করতে না পারে তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র যুবর প্রতিবাদ মিছিল করা হলো কৃষ্টি হলের সামনে থেকে। বিজেপি যে খেলার কথা বলছে,সেই খেলা রাজনৈতিক ভাবে খেলতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস ছাত্র যুব সংগঠন।
রাস্তায় নেমে বিজেপির জবাব দিতে প্রস্তুত তৃণমূল।মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে রাজ্যজুড়ে যে শান্তি চলছে সেই রাজ্য অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে মানুষ,সাথে থাকবে তৃণমূল। বিজেপি কৃষ্টি, সংস্কৃতি কিছু জানে না।২৩ জানুয়ারি সরকারী মঞ্চে মুখ্যমন্ত্রী কে অসম্মান করেছে,দেশের বীর সৈনিক নেতাজী সুভাষ চন্দ্র বসু কে জয় শ্রী রাম স্লোগালে অসম্মান করেছে বিজেপি।তার বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল।নিউব্যারাকপুরকেও অশান্ত করা চেষ্টা চালাচ্ছে,তার বিরুদ্ধে মানুষ ঝ্যাঁটা, লাঠি নিয়ে রুখে দাঁড়াবে।নিউব্যারাকপুরের সাধারণ মানুষের সাথে থাকবে তৃণমূল কংগ্রেস।আজ এই বাইক র্যালি নিউব্যারাকপুর কৃষ্টি হলের সামনে থেকে শুরু হয়ে নিউব্যারাকপুরে প্রতিটি ওয়ার্ডে ঘুরে শেষ হবে।


















