নিজস্ব সংবাদদাতা ৩১জানুয়ারি ২০২১ শিলিগুড়ি: সোমবার থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গ উৎসব। শিলিগুড়ি বাঘাযতীন পার্কে এই উত্তরবঙ্গ উৎসবের সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তারই প্রস্তুতি এখন তুঙ্গে। বাঘাযতীন পার্কে সকাল থেকেই দেখা গেল পুলিশ কমিশনার সহ বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং প্রশাসনিক আধিকারিকদের আনাগোনা। ২০২১এর এই উত্তরবঙ্গ উৎসব তাৎপর্য রয়েছে উত্তরবঙ্গ বাসিদের কাছে। মুখ্যমন্ত্রীর হাত দিয়েই উত্তরবঙ্গ উৎসব শুরু হয়েছিল ২০১১ সাল থেকে। প্রতি বছর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করেছেন। ২০২১এর উত্তরবঙ্গ উৎসবও মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন এমনটাই প্রশাসনিক সূত্রে খবর। যে সমস্ত নৃত্যশিল্পীরা উত্তরবঙ্গ উৎসবে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নৃত্য পরিবেশন করবেন তাঁদের মহরা শিলিগুড়ি বাঘাযতীন পার্কে দেখা গেল।
আরও পড়ুন….বিজেপির বিরুদ্ধে লড়তে প্রতিবাদ মিছিলের কর্মসূচি তৃণমূলের


















