“বৌদ্ধ সন্ন্যাসীর বেশে” এ যেন এক অন্য ধোনি!

“বৌদ্ধ সন্ন্যাসীর বেশে” এ যেন এক অন্য ধোনি!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৪ মার্চ ২০২১: মহেন্দ্র সিং ধোনি কি মার্শাল আর্ট শিখছেন? সম্প্রতি বৌদ্ধ সন্ন্যাসীর বেশে বসে থাকতে দেখা গেল ধোনিকে।

যা দেখে নেটিজেনদের মনে নানা রকমের প্রশ্নের উদয় হয়েছে। কেউ কেউ ভাবছেন আইপিএল এর আগে এটা হয়তো কোনো বিজ্ঞাপনের শুটিং এর দৃশ্য আবার কেউবা মনে করছেন তিনি মার্শাল আর্টের ট্রেনিং করছেন কিন্তু আসল উত্তরটা যে কি তা সকলেরই অজানা।২০০৪ সালে ২২ শে ডিসেম্বর যখন প্রথমবার ভারতের নীল জার্সি গায়ে মাঠে নামেন মহেন্দ্র সিং ধোনি তখন তার ঘাড় পর্যন্ত ছিল লম্বা চুল এই বেশে আমরা তাকে দেখতে কিছুটা হলেও অভ্যস্ত তবে তার এই বৌদ্ধ বেশে সন্ন্যাসীদের পোশাকে গাছের গুঁড়ির ওপর শান্তভাবে বসে থাকার ছবি দেখে রীতিমতো হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। তবে স্টার স্পোর্টস চ্যানেলের টুইটার একাউন্ট থেকে এই অভিনব ছবিটি প্রকাশ করা হয়েছে। যদিও এই ছবির নিচে লেখা আছে মার্শাল আর্ট ট্রেনিং ক্যাম্প তার সত্বেও নেটিজেনদের কাছে মাহির এই ছবি অত্যন্ত পছন্দের বলেই মনে করা হচ্ছে।

আরো পড়ুন…পর্যটনযান অপারেটরদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top