জ্যাকলিন প্রেম করতেন কার সঙ্গে? সামনে এলো সেই কথা । বলিউডে আর্থিক তছরুপের মামলায় আগেই নাম জড়িয়েছিল দুই অভিনেত্রীর, জ্যাকলিন ফার্নান্দেজ ও নোরা ফতেহির। সূত্রের খবর অনুসারে, প্রায় ২০০ কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে সুকেশ চন্দ্রশেখর এবং লিনা পালের বিরুদ্ধে। সম্প্রতি সুকেশের আইনজীবী দাবি তুললেন, তাঁর সঙ্গে জ্যাকলিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এই জল্পনা নস্যাৎ করলেন স্বয়ং অভিনেত্রী।
র্যানব্যাক্সি সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবার সুকেশ ও লিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সুকেশ এবং লিনা দুজনেই বর্তমানে হাজতে রয়েছেন।
কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পরেই সুকেশ ও লিনার সঙ্গে জ্যাকলিন ও নোরার যোগসূত্র খুঁজে পাওয়া গিয়েছে। যেকারণে একাধিকবার ইডি তলব করেছে জ্যাকলিনকে। কিন্তু জল্পনা ছড়িয়ে পড়তেই জ্যাকলিনের মুখপাত্র একটি বিবৃতি প্রকাশ করে জানান, সুকেশ ও লিনার সঙ্গে জ্যাকলিনের কোনও সম্পর্ক নেই।
আর ও পড়ুন অভিনেত্রী না হলে হয়তো তিনি ভাল রাঁধুনি হতেন, জানালেন সোহিনী
আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিনকে ইডি তলব করেছিল মামলার সাক্ষী হিসেবে। এমনকি তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। আগামীতে তাঁকে ডাকলে তদন্তের স্বার্থে জ্যাকলিন আবারও হাজিরা দেবেন।
দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা এই অভিযোগের তদন্ত করতে গিয়ে ৮২ লক্ষ টাকা মূল্যের একটি বাড়ি এবং বেশ কয়েকটি গাড়ি ও নগদ টাকা বাজেয়াপ্ত করে।
বলিউডের পাশাপাশি এই মামলায় নাম উঠে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নামও। তদন্ত সূত্রে জানা গিয়েছে শ্রীলঙ্কায় থাকাকালীন এমনকি জেলে থাকাকালীনও জ্যাকলিনের সঙ্গে যোগাযোগ করতেন সুকেশ। এর পরই জড়িয়ে যায় নোরার নাম।
উল্লেখ্য, জ্যাকলিন প্রেম করতেন কার সঙ্গে? সামনে এলো সেই কথা । বলিউডে আর্থিক তছরুপের মামলায় আগেই নাম জড়িয়েছিল দুই অভিনেত্রীর, জ্যাকলিন ফার্নান্দেজ ও নোরা ফতেহির। সূত্রের খবর অনুসারে, প্রায় ২০০ কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে সুকেশ চন্দ্রশেখর এবং লিনা পালের বিরুদ্ধে। সম্প্রতি সুকেশের আইনজীবী দাবি তুললেন, তাঁর সঙ্গে জ্যাকলিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এই জল্পনা নস্যাৎ করলেন স্বয়ং অভিনেত্রী।



















