অভিভাবকদের বিক্ষোভে উত্তপ্ত সেন্ট ফ্রান্সিস বিদ্যালয়

অভিভাবকদের বিক্ষোভে উত্তপ্ত সেন্ট ফ্রান্সিস বিদ্যালয়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,কলকাতা , ১৯ শে মার্চ :অভিভাবকদের বিক্ষোভে উত্তপ্ত সেন্ট ফ্রান্সিস বিদ্যালয়। ছাত্রদের মারধর করার অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে। ফাদারকে অভিযোগ জানাতে গেলে অভিভাবকদের অভিযোগে গুরুত্ব দেয়না বলে অভিযোগ। এর পরেই বিক্ষুব্ধ অভিভাবকরা ফাদারকে ঘিরে বিক্ষোভ দেখায়। বাধা দিতে গেলে শিক্ষিকদেরকেও ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। প্রায় দেড় ঘন্টা ধরে বিক্ষোভ চলে বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ বিনা কারণে প্রতিমাসে বেতন বৃদ্ধি হচ্ছে। তাছাড়াও রি এডমিশন এর নামে ডোনেশন নেওয়া হচ্ছে বলেও অভিভাবকদের দাবি। অবশেষে ফাদার প্রতিশ্রুতি দেয় আগামী ২৩ তারিখ অভিভাবকদের সাথে বৈঠকে বসা হবে এর পরেই বিক্ষোভ তোলে অভিভাবকরা। তবে বৈঠকে কোনো সুরাহা না হলে আবারও বিক্ষোভে সামিল হবে বলে জানান অভিভাবকরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top