খেলা – মঙ্গলবার ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেললেন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার অভিষেক শর্মা। তাঁর অপরাজিত ১৩৫ রানের ঝড়ো ইনিংসের দৌলতে লখনউ ২ উইকেট হারিয়ে ২৪২ রানের বিশাল স্কোর গড়ে তোলে। এই রানের পাহাড় টপকাতে পারেনি অক্ষর প্যাটেলের দিল্লি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৯৫ রানেই থেমে যায় তাদের ইনিংস, ফলে ৪৭ রানে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রয়োজন ছিল দিল্লির। ওপেনিং জুটিতে সেই চেষ্টা দেখা গেলেও দ্রুত ধাক্কা খায় দল। পাথুম নিশঙ্কা মাত্র ৬ বলে ৮ রান করে ফিরে যান। এরপর লড়াইয়ের চেষ্টা করেন কে এল রাহুল, তবে তিনিও ২৩ বলে ৩৭ রান করে আউট হন, সাকিব হাসানের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে।
মধ্যভাগে দিল্লির হয়ে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস আসে নীতীশ রানার ব্যাট থেকে। তিনি ৩০ বলে ৫৭ রান করেন। তবে অন্যদিকে ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে দ্রুত। ডেভিড মিলার শূন্য রানে ফেরেন, ট্রিস্টান স্টাবস ১৬ বলে ২৭ এবং আশুতোষ শর্মা ১০ বলে ১৪ রান করেন। অধিনায়ক অক্ষর প্যাটেলও ব্যর্থ হন, মাত্র ৩ বলে ২ রান করে ফিরে যান।
হায়দরাবাদের ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অভিষেক শর্মা ও ট্রেভিস হেড। পাওয়ারপ্লেতে ৬৭ রান তোলে তারা বিনা উইকেটে। ২৫ বলেই অর্ধশতরান পূর্ণ করেন অভিষেক। এরপর হেড ২৬ বলে ৩৭ রান করে আউট হলেও অভিষেক থামেননি।
অধিনায়ক ঈশান কিশনের সঙ্গে জুটি বেঁধে দ্রুত রান বাড়াতে থাকেন তিনি। ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক, যা ইনিংসের মোড় ঘুরিয়ে দেয়। ঈশান কিশন ১৩ বলে ২৫ রান করে আউট হন। এরপর হেনরিখ ক্লাসেনের সঙ্গে জুটি বেঁধে দলকে ২০০ রানের গণ্ডি পার করান অভিষেক। শেষ পর্যন্ত ক্লাসেনও বিধ্বংসী ব্যাটিং করেন, আর হায়দরাবাদ পৌঁছে যায় বিশাল স্কোরে।
রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং দাপট দেখিয়ে ম্যাচ নিজেদের করে নেয় হায়দরাবাদ।




















