‘অহঙ্কার বজায় রাখতে গিয়ে চিকিৎসায় আপস নয়’, চোরবাগান দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

‘অহঙ্কার বজায় রাখতে গিয়ে চিকিৎসায় আপস নয়’, চোরবাগান দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা

চোরবাগান সর্বজনীনের দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনও আপস করা হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহতদের উন্নত চিকিৎসার স্বার্থে বেসরকারি হাসপাতালের পরিষেবা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, অহঙ্কার বজায় রাখার চেয়ে মানুষের জীবন ও চিকিৎসা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে সময় চাওয়ার পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজকে ফের সেরার জায়গায় নিয়ে যাওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

সোমবার মিলন মেলা প্রাঙ্গণে রাজ্য সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে চোরবাগানের দুর্ঘটনা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সরকার কী করেছে বা করতে চায়, সেটা বড় কথা নয়। অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা ঘটে গিয়েছে।”

আহতদের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের পরিষেবা নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “তথাকথিত ইগো বা অহঙ্কার বজায় না রেখে আহতদের বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করেছি।”

মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে উন্নত চিকিৎসা পরিষেবাকে। সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন নিয়েও আশ্বাস দিয়েছেন তিনি। কলকাতা মেডিক্যাল কলেজকে আবারও সেরার জায়গায় ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top