ইডির জালে বেহালার ব্যবসায়ী জয় কামদার, অসুস্থ হয়ে ভর্তি RG Kar Medical College and Hospital

ইডির জালে বেহালার ব্যবসায়ী জয় কামদার, অসুস্থ হয়ে ভর্তি RG Kar Medical College and Hospital

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন বেহালার ব্যবসায়ী তথা সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদার। তড়িঘড়ি তাঁকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমি কেলেঙ্কারি ও আর্থিক দুর্নীতি মামলায় রবিবার তাঁকে গ্রেফতার করে Enforcement Directorate।
রবিবার সকাল থেকেই তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি। দীর্ঘক্ষণ তল্লাশির পর দুপুরে তাঁকে আটক করা হয় এবং পরে বিকেলে পিএমএলএ আইনে গ্রেফতার করা হয়। সোমবার তাঁকে আদালতে তোলার কথা ছিল কেন্দ্রীয় সংস্থার, তবে তার আগেই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করতে হয়।
এই পরিস্থিতিতে আদালতে দ্রুত জেল হেফাজতের আবেদন জানিয়েছে ইডি। পাশাপাশি হাসপাতালেই ‘ক্লোজ প্রোক্সিমিটি ভিজিল্যান্স’-এর অনুমতিও চাওয়া হয়েছে। ইডির দাবি, জয় কামদারের বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ রয়েছে এবং তদন্তে এমন কিছু নথি মিলেছে, যা তাঁর সঙ্গে আরও কয়েকজন সন্দেহভাজনের যোগসূত্রের ইঙ্গিত দিচ্ছে।
সূত্রের খবর, রবিবার সকালে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছলেও প্রথমে ঢুকতে পারেননি। পরে দরজা খোলার পর শুরু হয় তল্লাশি। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে জয়কে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।
প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত জয় কামদারের রাজনৈতিক যোগাযোগ নিয়েও জল্পনা তৈরি হয়েছে। সূত্রের দাবি, শাসকদলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। গোটা ঘটনায় তদন্ত কতদূর এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top