কলকাতায় করোনা আক্রান্ত ১০ বছরের বালক, আইসিইউর আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন

কলকাতায় করোনা আক্রান্ত ১০ বছরের বালক, আইসিইউর আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – দেশে ফের করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগের আবহের মধ্যেই কলকাতায় এক ১০ বছরের বালকের শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। দক্ষিণ কলকাতার গড়িয়ার বাসিন্দা ওই শিশুকে জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। উপসর্গ দেখে চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাঁর সোয়াব নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। রিপোর্টে সার্স-কোভ-২ সংক্রমণ ধরা পড়ার পর তাকে আইসিইউর আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

শিশু বিশেষজ্ঞ ডা. সাহেলি দাশগুপ্ত জানিয়েছেন, গত তিন থেকে চার দিন ধরে শিশুটি জ্বর, সর্দি এবং কাশিতে ভুগছিল। এক্স-রে পরীক্ষায় তার ডান ফুসফুসে নিউমোনিয়ার লক্ষণও ধরা পড়েছে। ভাইরাল পরীক্ষায় করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ার পর তাকে নেবুলাইজেশন-সহ প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে। যেহেতু এটি ভাইরাসজনিত সংক্রমণ, তাই চিকিৎসা উপসর্গভিত্তিকভাবেই চলছে।

চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুটির মাকেও। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় কোভিড পরীক্ষা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top