কলকাতা – শুক্রবার সল্টলেকের করুণাময়ী বাস ডিপো থেকে কালোসোনা ড্রিমলাইনের কলকাতা–বেঙ্গালুরু ভলভো বাস পরিষেবার শুভ উদ্বোধন করলেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। নতুন এই পরিষেবা চালু হওয়ায় কলকাতা ও বেঙ্গালুরুর মধ্যে যাত্রীদের যাতায়াত আরও সহজ, আরামদায়ক ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনের পর পরিবহনমন্ত্রী বলেন, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে এই ধরনের উন্নত পরিবহণ পরিষেবার আরও বিস্তার প্রয়োজন। কলকাতা ও বেঙ্গালুরুর মধ্যে দীর্ঘপথের যাত্রায় নতুন ভলভো পরিষেবা যাত্রীদের জন্য বাড়তি সুবিধা এনে দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নতুন এই পরিষেবার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে অর্জুন সিং জানান, আগামী দিনে যাত্রী পরিষেবার মান আরও উন্নত করার দিকে গুরুত্ব দেওয়া হবে। উন্নত ও আরামদায়ক গণপরিবহণের পরিধি বাড়ানোই লক্ষ্য বলে জানান পরিবহনমন্ত্রী।




















