চেনা ছন্দে বাগবাজার সার্বজনীন! হাইকোর্টের রায়ের পর শুরু পুজোর প্রস্তুতি, রবিবার হল খুঁটিপুজো

চেনা ছন্দে বাগবাজার সার্বজনীন! হাইকোর্টের রায়ের পর শুরু পুজোর প্রস্তুতি, রবিবার হল খুঁটিপুজো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: কলকাতা হাইকোর্টের রায়ের পর পুজো নিয়ে জটিলতা কেটে গিয়েছে। অবশেষে চেনা ছন্দে ফিরল বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব। রবিবার প্যান্ডেলের কাঠামো তৈরির পর নিয়ম মেনে সম্পন্ন হল খুঁটিপুজো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।

১০৮ বছর আগে ‘নেবুবাগান বারোয়ারি’ নামে যে পুজোর পথচলা শুরু হয়েছিল, সময়ের সঙ্গে সেটিই পরিচিতি পায় ‘বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব’ নামে। দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে চলা এই পুজো কলকাতার অন্যতম পরিচিত দুর্গোৎসব। বহু মানুষের কাছে বাগবাজার সার্বজনীনের প্রতিমা দর্শন করেই শুরু হয় পুজোর উৎসব।

এবার পুজো নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বাগবাজার সার্বজনীনের প্রস্তুতিও কিছুটা অনিশ্চয়তার মধ্যে ছিল। তবে হাইকোর্টের রায়ের পর সেই জটিলতা কাটতেই ফের পুরোদমে শুরু হয়েছে পুজোর কাজ। প্যান্ডেলের কাঠামো তৈরির পর রবিবার খুঁটিপুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের প্রস্তুতিও শুরু হয়ে গেল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top