চেন্নাইয়ের কাছে হারিয়ে আইপিএল অভিযান শেষ মুম্বই ইন্ডিয়ান্সের, প্লে-অফ স্বপ্ন ভাঙল হার্দিকদের

চেন্নাইয়ের কাছে হারিয়ে আইপিএল অভিযান শেষ মুম্বই ইন্ডিয়ান্সের, প্লে-অফ স্বপ্ন ভাঙল হার্দিকদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – চেন্নাই সুপার কিংসের কাছে বড় ব্যবধানে হেরে চলতি আইপিএল অভিযান শেষ হয়ে গেল Mumbai Indians-এর। শনিবার (২ মে) প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে মাত্র ১৫৯ রান তোলে মুম্বই। এই ম্যাচে পরাজয়ের ফলে বাকি পাঁচটি ম্যাচ জিতলেও প্লে-অফে ওঠার আর কোনো সম্ভাবনা থাকল না হার্দিক পাণ্ড্যদের।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় Chennai Super Kings। ১১ বল বাকি থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয় চেন্নাই। দলের জয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং কার্তিক শর্মা। তৃতীয় উইকেটে তাদের ৯৮ রানের অপরাজিত জুটি ম্যাচকে একতরফা করে দেয়। রুতুরাজ ৬৭ রানে অপরাজিত থাকেন এবং কার্তিক শর্মা ৫৪ রান করে নট আউট থাকেন।
চিপকের এই ম্যাচে চিরাচরিত হাড্ডাহাড্ডি লড়াইয়ের বদলে দেখা যায় একতরফা আধিপত্য। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাই ১৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। শুরুতে যদিও সঞ্জু স্যামসন ৯ বলে ১১ রান করে আউট হন, এবং উরভিল প্যাটেল ১২ বলে ২৪ রান করে ফেরেন, তবুও চাপ অনুভব করেনি চেন্নাই।
মুম্বইয়ের ইনিংসে শুরুটা ভালো না হলেও দ্বিতীয় উইকেটে রায়ান রিকেলটন ও নমন ধীর কিছুটা প্রতিরোধ গড়েন। পাওয়ার প্লে শেষে দল ৫৭ রানে পৌঁছায়। কিন্তু এরপর ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে চাপ বাড়ে। সূর্যকুমার যাদব ২১ রান করে ফেরেন, তিলক ভার্মা মাত্র ৫ রানে আউট হন। একমাত্র লড়াই করেন নমন ধীর, যিনি ৫৭ রান করেন।
শেষদিকে হার্দিক পাণ্ড্য ১৮ রান করে আউট হন এবং দল শেষ পর্যন্ত ১৫৯ রানে থামে। চেন্নাইয়ের হয়ে অংশুল কম্বোজ ৩টি এবং নূর আহমেদ ২টি উইকেট নেন। শেষ পর্যন্ত শক্তিশালী ব্যাটিং ও নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে সহজ জয় পায় চেন্নাই সুপার কিংস।
এই হারের ফলে মুম্বই ইন্ডিয়ান্সের প্লে-অফ আশা কার্যত শেষ হয়ে গেল, অন্যদিকে চেন্নাই সুপার কিংস তাদের জয়ের ধারা বজায় রাখল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top