নিজস্ব সংবাদদাতা ,ডোমকলে, ১৯ শে মার্চ :জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমর্থনে কর্মী সভা জঙ্গিপুরে
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান সমর্থনে রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে কর্মী সভা আয়োজন করা হয় সোমবার দুপুরে।
একদা কংগ্রেসের গড় হিসেবে পরিচিত ছিল মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর আসন থেকেই ২০০৪সালে জয়ী হন প্রনব মুখোপাধ্যায়, প্রনব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হবার পরে তার ছেলে টানা দুবার কংগ্রেসের সাংসদ নির্বাচিত হন। এবছর তৃণমূল কংগ্রেস এই আসনে বিশিষ্ট ব্যাবসায়ী অরাজনৈতিক ব্যাক্তিত্ব খলিলুর রহমান কে প্রার্থী করেছেন । জয় নিশ্চিত করতে সোমবার কর্মী সভার আয়োজন করা হয় রঘুনাথগঞ্জে। এই দিনের এই কর্মী সভা থেকে তৃণমূল প্রার্থী কে জয়ী করার জন্য সংকল্প গ্রহন করা হয়।
এদিন এই কর্মী সভায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত তৃণমূল বিধায়ক ও ব্লকের সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পৌরসভার চেয়ারম্যান ও পৌরসদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন ও মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারেফ হোসেন ও পুর্ত কর্মাধ্যক্ষ রাজিব হোসেন সহ তৃণমূল নেতৃত্বরা
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমর্থনে কর্মী সভা
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমর্থনে কর্মী সভা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















