নদীয়ার কৃষ্ণনগর পুলিশ লাইনে চললো গুলি.. ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় হোমগার্ড দেবশ্রী ঘোষের

নদীয়ার কৃষ্ণনগর পুলিশ লাইনে চললো গুলি.. ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় হোমগার্ড দেবশ্রী ঘোষের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর, ১৪ ই মার্চ; নদীয়ার কৃষ্ণনগর পুলিশ লাইনে চললো গুলি।ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হোমগার্ড দেবশ্রী ঘোষ (35) এর।সূত্রের খবর,বৃহস্পতিবার সকালে EVM ডিউটি তে যোগ দেওয়ার আগে কৃষ্ণনগর পুলিশ লাইনে বন্দুকে গুলি ভরার সময় হঠাৎই একটি গুলি ফায়ার হওয়ার শব্দ হয়। গুলির শব্দ শুনে অন্যান্যরা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে হোমগার্ড দেবশ্রী ঘোষ।পেটে গুলি লাগা দেবশ্রীকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাকে আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর হাসপাতালে ভর্তী করা হয়।পরে সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে।কিভাবে ও কার বন্দুক থেকে চলল গুলি তা জানতে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top