দশেরায় রাবণ-কুম্ভকর্ণের পাশাপাশি পোড়ানো হবে ৩০ ফুটের আরশোলার কুশপুতুল! দিল্লিতে অভিনব উদ্যোগ

দশেরায় রাবণ-কুম্ভকর্ণের পাশাপাশি পোড়ানো হবে ৩০ ফুটের আরশোলার কুশপুতুল! দিল্লিতে অভিনব উদ্যোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি: সারা দেশজুড়ে উৎসবের আবহ। উত্তর থেকে দক্ষিণ—দেশের বিভিন্ন প্রান্তে দশেরা উদ্‌যাপনের প্রস্তুতি তুঙ্গে। প্রতি বছরের মতো এবারও দিল্লির রামলীলায় রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের কুশপুতুল পোড়ানোর আয়োজন করা হয়েছে। তবে এ বছর সেই আয়োজনে থাকছে এক অভিনব সংযোজন। রাবণের পাশাপাশি পোড়ানো হবে ৩০ ফুটের বিশালাকার আরশোলার কুশপুতুলও!

জানা গিয়েছে, দিল্লির যন্তর মন্তর এলাকায় এই বিশেষ উদ্যোগের মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযানের বার্তা তুলে ধরতে চাইছেন উদ্যোক্তারা। রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের কুশপুতুল পোড়ানোর সঙ্গে আরশোলার প্রতীকী কুশপুতুল দহনকে যুক্ত করে পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

দশেরা মূলত অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির জয়ের প্রতীক। রামলীলার শেষে রাবণের কুশপুতুল দহনের মধ্য দিয়ে সেই বার্তাই তুলে ধরা হয়। এবার সেই ঐতিহ্যবাহী আয়োজনের সঙ্গে আরশোলার কুশপুতুল যুক্ত হওয়ায় বিষয়টি ঘিরে কৌতূহল তৈরি হয়েছে।

উদ্যোক্তাদের দাবি, আরশোলার কুশপুতুল পোড়ানোর মাধ্যমে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বচ্ছ দিল্লি গড়ার বার্তা দেওয়া হবে। তবে ৩০ ফুটের বিশালাকার আরশোলার পুতুল দশেরার প্রচলিত আয়োজনে এক ব্যতিক্রমী সংযোজন হতে চলেছে। উৎসবের আনন্দের পাশাপাশি পরিচ্ছন্নতার বার্তা কতটা মানুষের মধ্যে পৌঁছয়, এখন সেদিকেই নজর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top