নেতাজিকে কটূক্তি করলে কড়া পদক্ষেপ, গ্রেফতারির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

নেতাজিকে কটূক্তি করলে কড়া পদক্ষেপ, গ্রেফতারির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অপমানজনক মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে এবার কড়া অবস্থান নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেতাজির মতো জাতীয় বীরকে নিয়ে কোনও ধরনের কটূক্তি বা অবমাননাকর মন্তব্য বরদাস্ত করা হবে না। প্রয়োজনে এমন মন্তব্যের সঙ্গে যুক্ত ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারির মতো কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি প্রকাশ্য সভাতেও তিনি নেতাজিকে নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ। বিষয়টি সামনে আসার পরেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও সমালোচনা শুরু হয়।

এই পরিস্থিতিতে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, নেতাজিকে নিয়ে কোনও ধরনের অসম্মানজনক মন্তব্যকে হালকাভাবে দেখা হবে না। আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি বার্তা দিয়েছেন।

অন্যদিকে, এই বিতর্কের মধ্যেই রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালও জানিয়েছেন, নেতাজিকে নিয়ে কেউ কটূক্তি করে থাকলে সেটি তাঁর ব্যক্তিগত বক্তব্য। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেছেন। ফলে নেতাজিকে ঘিরে মন্তব্যের বিতর্কে রাজনৈতিক চাপানউতোরও আরও তীব্র হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top