পাথর বোঝাই লরি ও যাত্রীবাহী বেসরকারী বাসের সংঘর্ষে মৃত্যু হলো এক জনের

পাথর বোঝাই লরি ও যাত্রীবাহী বেসরকারী বাসের সংঘর্ষে মৃত্যু হলো এক জনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,বাঁকুড়া, ১৯ শে মার্চ : পাথর বোঝাই লরি ও যাত্রীবাহী বেসরকারী বাসের সংঘর্ষে মৃত্যু হলো এক জনের। গুরুতর আহত তিন জন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার হেভির মোড় সংলগ্ন এলাকায়।
খবরে প্রকাশ, এদিন খাতড়া থেকে রাণীগঞ্জ যাওয়ার পথে ‘আজাদ হিন্দ’ নামে বেসরকারী যাত্রীবাহি বাসটিকে উল্টো দিক থেকে আসা একটি পাথর বোঝাই লরি পাশ থেকে ধাক্কা মারে।
এই ঘটনায় এক জনের মৃত্যু ও তিন জন গুরুতর আহত বলে জানা গেছে। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। ঘটনার খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ গটনাস্থলে পৌঁছায়। স্থানীয় মানুষের চেষ্টায় পুলিশ আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।এই ঘটনায় বাঁকুড়া-দুর্গাপুর গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যানযটের সৃষ্টি হয়। পুলিশ দ্রুততার সঙ্গে পরিস্থিতিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘাতক লরিটি পলাতক। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top