নিজস্ব সংবাদদাতা ,দঃ ২৪ পরগনা, ২১ শে মার্চ :প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেবার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা, অভিযোগ দায়ের বিজেপি নেতা এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ।ধার দেনা করে দেওয়া টাকা ফেরত না পেলে আত্মহত্যা করা ছারা উপায় থাকবে না বলছেন প্রতারিত চাকরিপ্রার্থী ।হাবড়া থানায় অভিযিগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ ।ঘটনাটি হাবড়া থানা এলাকার ফুলতলা এলাকার। চলতি মাসের দশ তারিখ নদীয়া জেলার হাসখালি বগুলা এলাকার এক যুবক হাবড়া ফুলতলার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক অনুতোষ বিশ্বাসের নামে হাবড়া থানায় FIR করেন ।সুধু ওই যুবকই নয় অভিযোগ করেন আরও কয়েকজন প্রতারনার স্বীকার হওয়া চাকরি প্রার্থী যুবক।, এলাকায় বিজেপি নেতা বলে পরিচিত এই অনুতোষ । তার নামে চাকরি দেবার নাম করে ছয় লক্ষ পয়সট্টি হাজার টাকার প্রতারণার অভিযোগ দায়ের করে নদীয়ার ওই বাসিন্দা ।
প্রতারিত যুবকের দাবী ২০১৫ সালে প্রাইমারী শিক্ষক নিয়গের একটি পরীক্ষা দিতে গিয়ে বারাসাতের একটি সেন্টারে তার অনুতোষ বিশ্বাসের সাথে পরিচয় হয় এবং চাকরি পাইয়ে দেবার আশ্বস্ত করে অনুতোষ। যুবকের দাবী অনুতোষ দাবী করে উত্তর চব্বিশ পরগনার এক মন্ত্রীর সাথে তার ভালো সম্পর্ক কোন চিন্তা করতে হবেনা চাকরি হয়ে যাবে। সেই মতো অনুতোষের বাড়িতে এসে সেই গরিব যুবক ধার দেনা করে অনুতোষের কথা মত ছয় লক্ষ পয়সট্টি হাজার টাকা তাকে দিয়ে জান।
কিন্তুু রেজাল্ট বেরোনের পরে যুবকের তার কথা মত আরও যারা অনুতোষকে টাকা দেয় তাদের নাম না থাকাতে চাকরি প্রার্থীরা বুঝতে পারেন প্রতারিত হয়েছে। অভিযোগকারি যুবক সেইমতো তার বাড়িতে এসে টাকা চাইতেই একের পর ডেট দেওয়া হয় তাকে । পরে যুবককে হুমকি দেওয়া হয় কাউকে কিছু বললে প্রানে মেরে ফেলা হবে।বেস কয়েক মাস টাকার ফেরতের আসায় অনুতোষের বাড়িতেও আসে কিন্তু না পেয়ে হাবড়া থানার দ্বারস্থ হয়। প্রাতারিত যুবক জানায় সে একা নয় তার মত একাধিক ছেলে মেয়ের সাথে প্রতারণা করেছে সে।
টাকা ফেরত না পেলে দেনার দায়ে তাকে আত্মহত্যা করতে হবে তাকে এমনটা জানায় প্রতারিত যুবক।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। পুলিশ সুত্রে খবর অভিযুক্ত সরকারী চাকরি করার দরুন নিয়মনুসারে তাকে নোটিশ করা হয়েছে। কোন উত্তর না দিলে পরবর্তী সময় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার কথা জানতে আমরা পৌছে গিয়েছিলাম অভিযুক্ত শিক্ষক তথা বিজেপি কর্মী অনুতোষের বাড়িতে কিন্তুু ঘটনার পর থেকে সে বাড়িতে নেই বলে জানায় পরিবার ও প্রতিবেশীরা তবে ক্যমেরার সামনে কোন কথা বলতে চায়নি তারা।
ঘটনা নিয়ে হাবড়ার বিজেপি নেতা তথা বারাসাত বিজেপি সংগঠের নেত্রীত্ব বিপ্লব হালদার জানান অনুতোষ বিজেপি কর্মী তবে এই ধরনের ঘটনার সাথে যুক্ত থাকলে আইন আইনের পথে চলবে। এবং পাশাপাশি রাজনৈতিক চক্রান্তের ও অভিযোগ তোলেন তিনি।



















