বাঁকুড়ায় বরযাত্রী বোঝাই গাড়ি দূর্ঘটনায় মৃত্যু হলো এক জনের

বাঁকুড়ায় বরযাত্রী বোঝাই গাড়ি দূর্ঘটনায় মৃত্যু হলো এক জনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়, ১৪ ই মার্চ; বরযাত্রী বোঝাই গাড়ি দূর্ঘটনায় মৃত্যু হলো এক জনের। মৃতের নাম শম্ভুনাথ চ্যাটার্জ্জী (50) গুরুতর আহত চার জন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত প্রায় দশটা নাগাদ বাঁকুড়ার সোনামুখী থানা এলাকার পাথরমোড়া জঙ্গল সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে সোনামুখীর সিদ্ধান্ত পাড়া থেকে একটি ছোটো গাড়িতে পাড়ার কয়েক জন বরযাত্রী হিসেবে বিষ্ণুপুরের রাধানগর গ্রামে যাচ্ছিলেন। এদের মধ্যে কয়েকজন মহিলা ও শিশু ছিলেন। সেই সময় সোনামুখীর পাথরমোড়ার জঙ্গল সংলগ্ন ঐ এলাকায় ঐ গাড়িটির টায়ার ফেটে রাস্তার পাশের জমিতে উল্টে যায়। এই ঘটনায় মৃত্যু হয় শম্ভূনাথ চ্যাটার্জ্জীর। পাথরমোড়া জঙ্গলে হাতি তাড়ানোর কাজে যুক্ত হুলাপার্টির সদস্যরা প্রথম ঘটনাটি দেখেন। তারাই পুলিশে খবর দেন। সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহত যাত্রীদের উদ্ধার করেন। আহতদের সোনামুখী গ্রামীণ হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে।

এই ঘটনায় আহত স্নেহকণা মুখার্জ্জী বলেন, আমরা রাধানগরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলাম। হঠাৎ প্রচণ্ড জোরে একটা আওয়াজ শুনতে পাই। তারপরে গাড়িটি পাশের জমিতে উল্টে যায়। আমাদের চিৎকার শুনে কয়েকজন এসে আমাদের গাড়ির ভীতর থেকে বের করে আনেন। দিলীপ ঘোষ নিমে অন্য আর এক যাত্রী বলেন, হঠাৎ করেই গাড়িটি উল্টে যায়। তারপর কি হয়েছে কিছুই জানিনা। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার জ্ঞান ফেরে বলে জানা গেছে।

পুলিশের পক্ষ থেকে ঐ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top