
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৩ ই মার্চ; বাংলাকে অপমান করা হচ্ছে। BJP-কে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দলীয় প্রার্থীদের সাথে কালীঘাটের বাড়িতে বৈঠক করেন। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।তিনি বলেন বিজেপি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে৷ বাংলার মানুষকে অপমান করার চেষ্টা করছে৷ বাংলার মানুষ ব্যালটে জবাব দেবে’৷বুধবার বিজেপিকে ঠিক এই ভাষাতেই বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রশ্ন করলেন, ‘ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে ৯৯ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি৷ সেটা কীভাবে জিতল?’ অভিযোগ করলেন, এরাজ্যের নির্বাচিত সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বিজেপি৷ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে৷



















