ভাষা ও সংস্কৃতির ইস্যুতে বিজেপিকে আক্রমণ অভিষেকের, UCC নিয়ে আদিবাসীদের সতর্কবার্তা

ভাষা ও সংস্কৃতির ইস্যুতে বিজেপিকে আক্রমণ অভিষেকের, UCC নিয়ে আদিবাসীদের সতর্কবার্তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ভোটের মঞ্চে ভাষা ও সংস্কৃতির প্রশ্ন তুলে সরাসরি বিজেপিকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সভা থেকে তিনি প্রশ্ন তোলেন, কুড়মালি ভাষাকে এতদিন কেন সংবিধানের স্বীকৃতি দেওয়া হল না। একইসঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আদিবাসী সমাজকে সতর্ক করে তিনি দাবি করেন, এই আইন কার্যকর হলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে তাদের উপরেই।
দীর্ঘদিন ধরে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপীবল্লভপুর-এ দাঁড়িয়ে কুড়মি সমাজের আবেগ ও অভ্যন্তরীণ বিভাজনের প্রসঙ্গও তোলেন অভিষেক। তাঁর অভিযোগ, কিছু নেতা কুড়মি সমাজের দাবিকে সামনে রেখে রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা করছেন এবং ব্যক্তিগত সমঝোতার পথে হাঁটছেন।
কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। বিজেপির নির্বাচনী ইস্তেহারেও এই প্রতিশ্রুতি রয়েছে। তবে অভিষেক দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসে কেন্দ্রকে চিঠি দিয়ে এই দাবি জানিয়েছেন। তাঁর প্রশ্ন, এতদিন পেরিয়ে যাওয়ার পরও কেন্দ্র কেন কোনও পদক্ষেপ নেয়নি।
সভায় অভিষেকের আরেকটি বড় আক্রমণের বিষয় ছিল Uniform Civil Code। বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী, ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে এই আইন কার্যকর করা হবে। এর বিরোধিতা করে তিনি বলেন, এই আইন চাপিয়ে দিলে মানুষের ধর্মীয় রীতিনীতি পালনে হস্তক্ষেপ হতে পারে এবং তার সবচেয়ে বড় প্রভাব পড়বে আদিবাসী সমাজের উপর।
তিনি আরও অভিযোগ করেন, বাংলার ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। তাঁর বক্তব্যে স্পষ্ট, ভোটের আগে ভাষা, সংস্কৃতি এবং পরিচয়ের প্রশ্নকে সামনে রেখে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top