হাওড়া ব্রিজ সংলগ্ন ফুলবাজারে আগুন, স্ট্র্যান্ড রোড অবরুদ্ধ, নাকাল যাত্রীরা

হাওড়া ব্রিজ সংলগ্ন ফুলবাজারে আগুন, স্ট্র্যান্ড রোড অবরুদ্ধ, নাকাল যাত্রীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


হাওড়া – হাওড়া ব্রিজের কাছে ফুলবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন এবং শুরু হয় আগুন নেভানোর কাজ। এই ঘটনার জেরে স্ট্র্যান্ড রোড অবরুদ্ধ হয়ে পড়ে, যার ফলে হাওড়াগামী যাত্রীদের ব্যাপক দুর্ভোগে পড়তে হয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফুলবাজার সংলগ্ন একটি মুদিখানার দোকান থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকা। আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।
প্রথমে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতির গুরুত্ব বুঝে পরে আরও তিনটি ইঞ্জিন পাঠানো হয়। দীর্ঘ চেষ্টার পর রাত প্রায় ৯টা ৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে দমকল সূত্রে খবর।
এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে স্থানীয়দের দাবি, আগুনে বেশ কিছু দোকান ও সামগ্রীর ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
কীভাবে আগুনের সূত্রপাত হল, তা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা অন্য কোনও কারণে আগুন লেগেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top