মমতার বাড়ির সামনে ‘লৌহকপাট’, আরও উঁচু করা হল নিরাপত্তার ব্যারিকেড

মমতার বাড়ির সামনে ‘লৌহকপাট’, আরও উঁচু করা হল নিরাপত্তার ব্যারিকেড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা আরও জোরদার করা হল। বাড়ির সামনে আগে থেকেই লোহার ব্যারিকেড ছিল। এবার সেই ব্যারিকেডের উচ্চতা আরও বাড়ানো হয়েছে। ফলে মমতার বাড়ির সামনে তৈরি হয়েছে আরও উঁচু লোহার ঘেরাটোপ।

কেন এই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা? বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলের নেতা-কর্মীদের একাংশকে বিক্ষোভ ও জনরোষের মুখে পড়তে হয়েছে। বিভিন্ন জায়গায় ‘চোর-চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি ডিম ছোড়ার ঘটনাও সামনে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও এর আগে ডিম ছোড়ার অভিযোগ উঠেছিল।

সেই পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে গত জুন মাসে কালীঘাটে মমতার বাড়ির সামনে অস্থায়ী ভিউ কাটার বা দৃশ্যরোধক দেওয়াল বসানো হয়েছিল। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর বাড়ির সামনের নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টর সিকিউরিটির তরফেই ওই ভিউ কাটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সেই ভিউ কাটারের সামনের অংশে লোহার কাঠামো আরও উঁচু করা হল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top