জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি: ভোটে অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রবিবার দিল্লির রামলীলা ময়দানে বড় জমায়েতের ডাক দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ নামে এই কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন রাজ্য থেকে বিরোধী নেতা-কর্মী ও সমর্থকেরা রাজধানীতে আসছেন।

সকাল সাড়ে ১১টার মধ্যে রামলীলা ময়দানে পৌঁছনোর কথা রাহুল গান্ধী-সহ একাধিক বিরোধী নেতার। কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী, ১ নভেম্বর দুপুর ১২টায় মিন্টো রোড ও কনট প্লেসের সংযোগস্থল থেকে মিছিল শুরু হবে। সেখান থেকে মিছিল গিয়ে পৌঁছবে রামলীলা ময়দানে। সভার জন্য সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

উদ্যোক্তাদের দাবি, এই কর্মসূচিতে কয়েক লক্ষ মানুষের সমাগম হতে পারে। ভোটপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করেছে বিরোধী জোট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top