মানিকচকে অমিত শাহর হুঁশিয়ারি, ‘বাবরি মসজিদ তৈরি হতে দেওয়া হবে না’

মানিকচকে অমিত শাহর হুঁশিয়ারি, ‘বাবরি মসজিদ তৈরি হতে দেওয়া হবে না’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মালদা – Amit Shah মালদার মানিকচক থেকে কড়া বার্তা দিলেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বাংলায় কোনওভাবেই ‘বাবরি মসজিদ’ তৈরি করতে দেওয়া হবে না। প্রাক্তন তৃণমূল বিধায়ক Humayun Kabir-কে সরাসরি নিশানা করে তিনি বলেন, “কান খুলে শুনে নাও, এই বাংলায় কেউ বাবরি মসজিদ বানাতে পারবে না। এটা ভারতের জমি, এখানে এই ধরনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে।”
প্রসঙ্গত, Murshidabad জেলার বেলডাঙায় অযোধ্যার বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন Humayun Kabir, যিনি ইতিমধ্যেই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রেক্ষিতেই সরব হন Amit Shah এবং স্পষ্ট জানান, কোনওভাবেই এই নির্মাণ হতে দেওয়া হবে না।
সভা থেকে তিনি কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন। পাশাপাশি তিনি Narendra Modi-র নেতৃত্বে নেওয়া একাধিক সিদ্ধান্তের উল্লেখ করেন, যার মধ্যে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের বিষয়টিও তুলে ধরেন। এছাড়াও উরি, পুলওয়ামা ও পহেলগাঁওয়ের মতো জঙ্গি হামলার জবাব দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি কেন্দ্রের কড়া অবস্থানের কথা বলেন।
নির্বাচনের আগে বিজেপির পক্ষে জনসমর্থন বাড়ানোর আহ্বান জানিয়ে Amit Shah বলেন, আসন্ন ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজেপিকে জেতাতে হবে।
সভায় মালদার বিখ্যাত আমের প্রশংসাও করেন তিনি। বলেন, মালদার আম দেশের বাইরে গেলেও তার চাহিদা বিপুল। পাশাপাশি উত্তরবঙ্গে এইমস গড়ে তোলার প্রতিশ্রুতি দেন এবং ক্যান্সার হাসপাতাল তৈরির কথাও ঘোষণা করেন। এছাড়া বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালুর ইঙ্গিত দিয়েও রাজনৈতিক বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top