রাজারহাট বিস্ফোরণ মামলায় আরও এক গ্রেপ্তার, পুলিশের জালে ব্রোকার শাহেনশাহ

রাজারহাট বিস্ফোরণ মামলায় আরও এক গ্রেপ্তার, পুলিশের জালে ব্রোকার শাহেনশাহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – রাজারহাট বিস্ফোরণ মামলার তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য পেল পুলিশ। মূল অভিযুক্ত শামিমকে গ্রেপ্তারের পর এবার গ্রেপ্তার করা হল ব্রোকার শাহেনশাহকে। অভিযোগ, ভুয়ো পরিচয় ব্যবহার করে শামিমকে রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগান এলাকার একটি বাড়ি ভাড়া পাইয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।

এই ঘটনায় মূল অভিযুক্ত শামিমকে গ্রেপ্তারের পাশাপাশি এক নাবালক, ব্রোকার শাহেনশাহ এবং বাড়ির মালিক জুলফিকার আনসারিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। দীর্ঘক্ষণ জেরার পর শাহেনশাহকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, শাহেনশাহ ব্রোকার হিসেবে কাজ করে শামিমের ভুয়ো পরিচয় ব্যবহার করে ওই বাড়িটি ভাড়া নেওয়ার ব্যবস্থা করেছিলেন। তদন্তকারীরা মনে করছেন, এই ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত রাতে সোদপুর এলাকা থেকে রাজারহাট বিস্ফোরণ মামলার মূল অভিযুক্ত শামিমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তদন্তে নতুন তথ্য সামনে আসতেই ব্রোকার শাহেনশাহকেও গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় বাড়ির মালিক এবং আটক নাবালককে জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে চলেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top