রাজ্যের সব জেলায় মিড-ডে মিলের জন্য সেন্ট্রাল কিচেন তৈরির উদ্যোগ, দায়িত্ব পাচ্ছে ইসকনের অন্নমিত্র ফাউন্ডেশন

রাজ্যের সব জেলায় মিড-ডে মিলের জন্য সেন্ট্রাল কিচেন তৈরির উদ্যোগ, দায়িত্ব পাচ্ছে ইসকনের অন্নমিত্র ফাউন্ডেশন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


পশ্চিমবঙ্গ — রাজ্যের মিড-ডে মিল প্রকল্প পরিচালনায় বড়সড় প্রশাসনিক পরিবর্তনের পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলির পর এবার গোটা রাজ্যে মিড-ডে মিল পরিবেশনের দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকন পরিচালিত অন্নমিত্র ফাউন্ডেশনকে। এই লক্ষ্যে রাজ্যের প্রতিটি জেলায় কেন্দ্রীয় রান্নাঘর বা সেন্ট্রাল কিচেন তৈরির প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তর।

শনিবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফে রাজ্যের সমস্ত জেলাশাসকের উদ্দেশে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে দ্রুত প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।

স্কুল ও পড়ুয়ার সংখ্যা জানতে চাইল শিক্ষা দপ্তর

নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট জেলায় কোন কোন স্কুলে মিড-ডে মিল দেওয়া হয় এবং প্রতিটি স্কুলে কতজন পড়ুয়া রয়েছে, তার বিস্তারিত তথ্য অন্নমিত্র ফাউন্ডেশনকে দিতে হবে। পাশাপাশি প্রতিটি জেলায় সেন্ট্রাল কিচেন তৈরির জন্য উপযুক্ত জমি বা জায়গা চিহ্নিত করার ক্ষেত্রেও জেলা প্রশাসনকে সহযোগিতা করতে বলা হয়েছে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের বিভিন্ন জেলার স্কুলগুলিতে কেন্দ্রীয় রান্নাঘর থেকে খাবার সরবরাহের ব্যবস্থা গড়ে উঠবে। সেই পরিকাঠামো তৈরির প্রস্তুতি শুরু করতেই জেলাশাসকদের দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top