‘রাহুলের প্রেমের দোকানে ঘৃণা ছাড়া কিছু নেই’, চণ্ডীগড় থেকে কংগ্রেস নেতাকে তীব্র আক্রমণ অমিত শাহের

‘রাহুলের প্রেমের দোকানে ঘৃণা ছাড়া কিছু নেই’, চণ্ডীগড় থেকে কংগ্রেস নেতাকে তীব্র আক্রমণ অমিত শাহের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



চণ্ডীগড়: পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতির আবহে কংগ্রেস ও বিশেষ করে রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাহুল গান্ধীর বহুল আলোচিত ‘মহব্বত কি দোকান’ স্লোগান থেকে শুরু করে তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা—সবকিছু নিয়েই কটাক্ষ করেন শাহ। একই সঙ্গে ২০২৯ সালের মধ্যে পাঞ্জাব-সহ গোটা দেশ থেকে মাদক নির্মূল করার প্রতিশ্রুতিও দেন তিনি।

চণ্ডীগড়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধীকে নিশানা করে অমিত শাহ বলেন, “রাহুলজি, আপনার প্রেমের দোকানে ঘৃণা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না।”

রাহুল গান্ধীর ‘মক পার্লামেন্ট’ আয়োজনের বিষয়টিকেও কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের বক্তব্য, “রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে চান। আর সেই কারণেই তিনি মক পার্লামেন্ট ডাকার এই নতুন পথ খুঁজে নিয়েছেন। রাহুলজি, আপনার এই ছায়া সংসদেই আপনি প্রধানমন্ত্রী হয়ে থাকুন। দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কিন্তু সত্যি হবে না।”

রাজনৈতিক আক্রমণের পাশাপাশি মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যের কথাও তুলে ধরেন অমিত শাহ। ২০২৯ সালের মধ্যে পাঞ্জাব-সহ গোটা দেশ থেকে মাদক নির্মূল করার প্রতিশ্রুতি দেন তিনি। পাঞ্জাবের রাজনৈতিক প্রেক্ষাপটে শাহের এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top