শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ নয়, দিল্লি পুলিশকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ নয়, দিল্লি পুলিশকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লি – নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনের সময় দিল্লি পুলিশের লাঠিচার্জ নিয়ে দেশজুড়ে বিতর্কের মধ্যেই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতের সংবিধান শান্তিপূর্ণ ও আইনসম্মত প্রতিবাদের অধিকার স্বীকৃতি দিয়েছে। শুধুমাত্র আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জের মতো পদক্ষেপ গ্রহণ করা যায় না বলেও মন্তব্য করেছে আদালত।

গত ২০ জুলাই ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্ট। ওই কর্মসূচির সময় সংসদের উদ্দেশে মিছিল করা প্রতিবাদী শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জের অভিযোগ উঠেছিল দিল্লি পুলিশের বিরুদ্ধে।

একইসঙ্গে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদের সময় পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগ সংক্রান্ত একটি পৃথক আবেদনও শুনানির জন্য গ্রহণ করতে সম্মত হয়েছে শীর্ষ আদালত। আদালত জানায়, সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। যতক্ষণ পর্যন্ত কোনও আন্দোলন শান্তিপূর্ণ থাকে, ততক্ষণ শুধুমাত্র সেই কারণ দেখিয়ে লাঠিচার্জ বা অতিরিক্ত বলপ্রয়োগ করা উচিত নয়।

সুপ্রিম কোর্ট আরও মন্তব্য করেছে, যদি কোনও ঘটনায় অতিরিক্ত বলপ্রয়োগ বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে, তবে সেই অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top