সব মামলা থেকেই জামিন পেলেন স্বরূপ বিশ্বাস, নিউ আলিপুরের মামলাতেও স্বস্তি

সব মামলা থেকেই জামিন পেলেন স্বরূপ বিশ্বাস, নিউ আলিপুরের মামলাতেও স্বস্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – একাধিক গুরুতর মামলায় অভিযুক্ত স্বরূপ বিশ্বাস অবশেষে সব মামলা থেকেই জামিন পেলেন। মঙ্গলবার নিউ আলিপুর থানায় দায়ের হওয়া মামলাতেও তাঁর জামিন মঞ্জুর হয়েছে। শ্লীলতাহানি, তোলাবাজি, আর্থিক প্রতারণা এবং অস্ত্র আইনের মতো একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ।

নিউ আলিপুর থানায় এক মেকআপ আর্টিস্ট স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করেছিলেন। যদিও পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়েছিলেন, সরাসরি স্বরূপের বিরুদ্ধে অভিযোগ করার ইচ্ছা তাঁর ছিল না।

রিজেন্ট পার্ক এবং নিউ আলিপুর থানা মিলিয়ে স্বরূপের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে নিউ আলিপুর থানার আর্থিক প্রতারণা ও অস্ত্র আইনের মামলায় তাঁকে জেলে যেতে হয়। গত ৪ জুন পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল।

এরপর কয়েকদিন আগেই রিজেন্ট পার্ক থানায় দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছিলেন টালিগঞ্জের ফেডারেশনের প্রাক্তন সভাপতি। এবার নিউ আলিপুর থানার মামলাতেও জামিন মঞ্জুর হওয়ায় দু’টি থানা মিলিয়ে দায়ের হওয়া পাঁচটি মামলাতেই তিনি জামিন পেলেন। অর্থাৎ গ্রেপ্তারের প্রায় দু’মাসের মধ্যেই সব মামলায় আইনি স্বস্তি পেলেন স্বরূপ বিশ্বাস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top