
নিজস্ব সংবাদদাতা,সাগরদিঘী, ১৭ই মার্চ; সাগরদিঘীতে ভোটের আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যাক্তি।ধৃত ব্যাক্তির নাম ঈশ্বর মহারা(৩০)।বাড়ি সাগরদিঘী থানার সাহাপুর বাড়ালা এলাকায়।তার কাছ থেকে উদ্ধার হয় একটি 7mm পিস্তল ও তিন রাউন্ড গুলি।
পুলিশ সূত্রে জানাগেছে ,সাগরদিঘী থানার পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে সাগরদিঘী থানার পুলিশ বাড়ালে রেল ফাটকের কাছ থেকে ওই ব্যক্তিকে তল্লাশি করে একটি 7mm পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে ।বিশেষ সূত্রে আরো জানাযায় ধৃত ব্যাক্তির কাছে অনেকদিন থেকে এই আগ্নেয়াস্ত্র ছিল।কী কারণে তার কাছে এই আগ্নেয়াস্ত্র রাখত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পলিশ।আজ ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন রেখে আদালতে তোলা হবে।



















