হরিহরপাড়ায় যাত্রী বোঝাই ম্যাটাডোর গাড়ি উল্টে গুরুতর আহত প্রায় ২০ জন

হরিহরপাড়ায় যাত্রী বোঝাই ম্যাটাডোর গাড়ি উল্টে গুরুতর আহত প্রায় ২০ জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,হরিহরপাড়া, ২০ শে মার্চ :যাত্রী বোঝাই ম্যাটাডোর গাড়ি উল্টে গুরুতর আহত প্রায় ২০ জন যাত্রী। বুধবার সকালে মুর্শিদাবাদে আমতলা-বহরমপুর রাজ্য সড়কের হরিহরপাড়া থানার এলাকার ঘটনা। এদিন সকালে আমতলা থেকে বহরমপুর গামী একটি ম্যাটাডোর গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার ধারে নয়ানজুলিতে। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে পরে অবস্থার অবনতি হওয়ায় ১২ জনকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top