হুগলির মগরায় ‘তবাসুম ফান্ড’-এর নামে কোটি টাকার প্রতারণা, নিখোঁজ অভিযুক্তের খোঁজে তৎপর পুলিশ

হুগলির মগরায় ‘তবাসুম ফান্ড’-এর নামে কোটি টাকার প্রতারণা, নিখোঁজ অভিযুক্তের খোঁজে তৎপর পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হুগলি – হুগলির মগরায় ভয়াবহ আর্থিক প্রতারণার অভিযোগে আতঙ্কিত হয়ে পড়েছেন বহু সাধারণ মানুষ। ‘তবাসুম ফান্ড’ নামে এক বেসরকারি সঞ্চয় প্রকল্পের মাধ্যমে প্রায় ৩০ থেকে ৩৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে বাঁশবেড়িয়া বোড়োপাড়া এলাকার বাসিন্দা সাবির আনসারির বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই তিনি এলাকাবাসীর কাছ থেকে কিস্তিভিত্তিক সঞ্চয়ের নাম করে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করতেন। অভিযোগ, নিয়মিত টাকা জমা রাখলে মোটা লাভের প্রতিশ্রুতিও দিতেন তিনি।

অভিযুক্ত হঠাৎ এলাকায় গা-ঢাকা দিতেই বিপাকে পড়েন জমাদাররা। কেউ অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য, কেউ মেয়ের বিয়ের খরচের আশায়, আবার কেউ জীবনের শেষ সঞ্চয় বিশ্বাস করে রেখে দিয়েছিলেন সেই ফান্ডে। সাবিরের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই অসহায় ও প্রতারিত মানুষজন কান্নায় ভেঙে পড়েন। অভিযোগকারীরা জানান, এর আগেও একবার সাবির এলাকা থেকে পালিয়ে গিয়েছিল, পরে গোপনে ফিরে আসে। এবারও সোমবার বৈঠকের আশ্বাস দিয়েও সে বৈঠকের আগেই উধাও হয়ে যায়।

প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ জনতা মগরা থানায় এবং স্থানীয় ফাঁড়িতে গিয়ে অভিযোগ দায়ের করেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং নিখোঁজ সাবির আনসারির সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top