কলকাতার ব্যবসায়ী অপহরণ, নদিয়া থেকে উদ্ধার, দুই ধৃত গ্রেপ্তার

কলকাতার ব্যবসায়ী অপহরণ, নদিয়া থেকে উদ্ধার, দুই ধৃত গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


নদিয়া – কলকাতার ব্যবসায়ী আফতাব মহম্মদকে ব্যবসা সংক্রান্ত কাজে বের হওয়ার সময় অপহরণ করা হয়েছিল। ঘটনার দুইদিনের মধ্যে নদিয়ার আমবাগান পিরপুর থেকে পুলিশ তাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অপহরণের পেছনে মূল কারণ ছিল ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত গোলমাল।
কড়েয়ার বাসিন্দা আফতাব প্রতিদিনের মতো সোমবার ব্যবসা সংক্রান্ত কাজে বের হন। কিন্তু রাত গভীর হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। মঙ্গলবার তাঁর স্ত্রী কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, আফতাব কৃষ্ণগঞ্জে ব্যবসার কাজে গিয়েছিলেন, সেখানে গিয়ে তাঁকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা ফোনে মুক্তিপণ হিসেবে সাড়ে চার লক্ষ টাকা দাবি করেছিলেন। এমনকি টাকা না দিলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগে বলা হয়।
ঘটনার পর লালবাজারের গুন্ডাদমন শাখা ও কড়েয়া থানার পুলিশ যৌথভাবে তদন্তে নামে। নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে কৃষ্ণগঞ্জে অভিযান চালিয়ে পুলিশ আমবাগান পিরপুর থেকে আফতাবকে উদ্ধার করে। ওই স্থানে অশোক ঘোষকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের মাধ্যমে ধৃত অশোকের সঙ্গে যুক্ত প্রশান্ত হালদারের অবস্থান শনাক্ত করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে তিনি গা ঢাকা দিয়েছিলেন। পুলিশ ঘটনায় আর কারা যুক্ত থাকতে পারে তা খতিয়ে দেখছে।
প্রাথমিক অনুমান, আফতাবের কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা আদায়ের জন্য অপহরণকারীরা এই ঘটনা ঘটিয়েছে। ব্যবসায়িক কারণে বকেয়া টাকা চাইতে গিয়ে তাঁকে অপহরণ করা হয়েছিল বলে জানা গেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top