পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে শীতের দাপট কমবে, নতুন বছরের শুরুতেই বাড়বে তাপমাত্রা

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে শীতের দাপট কমবে, নতুন বছরের শুরুতেই বাড়বে তাপমাত্রা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – পশ্চিমী ঝঞ্ঝা ফের শীতের পথে এসে দাঁড়ানোয় দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের প্রভাব কিছুটা কমতে চলেছে। নতুন বছরের শুরুতেই ঠান্ডার আমেজ হ্রাস পাবে এবং ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ার দাপট আপাতত কমবে। এর জেরে আজ থেকেই তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। যদিও খুব বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। সর্বোচ্চ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ফের নামতে পারে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে আবারও ঠান্ডা হাওয়া সমতলে ঢুকবে বলে পূর্বাভাস। সেই সময় ফের তাপমাত্রা কমবে। আপাতত আগামী সাতদিন দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোর ও সকালের দিকে কুয়াশার দাপট বাড়বে। একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে কমে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম-সহ সংলগ্ন এলাকাগুলিতে কুয়াশার প্রভাব বেশি থাকবে। দিনের বেলায় অবশ্য আকাশ মূলত পরিষ্কার থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রেও আপাতত বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। আগামী চারদিনে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে তার পরের তিনদিনে ফের পারদ নামবে। ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top