হাওড়ার টিকিয়াপাড়ায় ফ্ল্যাট থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু

হাওড়ার টিকিয়াপাড়ায় ফ্ল্যাট থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


হাওড়া – হাওড়ার টিকিয়াপাড়া এলাকায় একটি আবাসনের ফ্ল্যাট থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হওয়ায় বুধবার দুপুরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুমিতা দে। বয়স প্রায় ৬০ বছর। তিনি টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডের একটি ফ্ল্যাটে একাই বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রতিবেশীরা সুমিতা দেবীকে ঘরের ভিতরে বিছানার উপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া না পাওয়ায় সন্দেহ হয় তাঁদের। এরপরই টিকিয়াপাড়া পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
পুলিশ ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে উদ্ধার করে তড়িঘড়ি হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে মৃতদেহে কোনও দৃশ্যমান আঘাতের চিহ্ন মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সুমিতা দেবীর স্বামী হাওড়া আদালতের একজন আইনজীবী ছিলেন। প্রায় তিন বছর আগে তাঁর মৃত্যু হয়। তারপর থেকেই তিনি একাই ওই ফ্ল্যাটে থাকতেন।
ঘটনার প্রকৃত কারণ জানতে হাওড়া থানার পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গেও কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top