বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু, রাজনৈতিক বার্তা স্পষ্ট করতে তৎপর হুমায়ুন কবীর

বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু, রাজনৈতিক বার্তা স্পষ্ট করতে তৎপর হুমায়ুন কবীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মুর্শিদাবাদ – গত বছর ৬ ডিসেম্বর বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সেই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। শিলান্যাস অনুষ্ঠানের আগেই, ৪ ডিসেম্বর তাঁকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে।
২২ ডিসেম্বর ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দলের সূচনা করেন ভরতপুরের এই বিধায়ক। পাশাপাশি, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)-এর সঙ্গে জোট করে আগামী নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতিও শুরু করেছেন তিনি। রাজনৈতিকভাবে নিজের অবস্থান স্পষ্ট করতে একের পর এক পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে তাঁকে।
এদিকে, হুমায়ুন কবীরের পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপও শুরু হয়েছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু করার উদ্যোগকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন। তাঁদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে নিজের সমর্থক ঘাঁটি মজবুত করা এবং আগামী রাজনৈতিক লড়াইয়ের বার্তা স্পষ্ট করতেই সক্রিয় হচ্ছেন হুমায়ুন।
রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। নির্মাণকাজ ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর সবার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top