কড়া নিরাপত্তার মধ্যে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা

কড়া নিরাপত্তার মধ্যে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – উচ্চমাধ্যমিক পরীক্ষা সকাল ১০টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে। পরীক্ষার্থীরা ইতিমধ্যেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছেন। পরীক্ষা পরিচালনার জন্য একাধিক গাইডলাইন মেনে চলা হচ্ছে। প্রথম দিনে প্রথম ভাষার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রবেশের সময় অ্যাডমিটকার্ড দেখেই পরীক্ষার্থীদের কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। চলতি বছরের পরীক্ষা প্রথমবার নতুন সেমিস্টার পদ্ধতির আন্ডারে হচ্ছে। তাই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশিকা গ্রহণ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি এগুলো নিয়ে প্রবেশের চেষ্টা করে, তবে তার পরীক্ষা বাতিল করা হবে।
পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত কাগজের মধ্যে উত্তর লিখতে হবে; অতিরিক্ত কাগজ ব্যবহার করা যাবে না। এবার পরীক্ষার্থীদের জন্য দ্বিগুণ প্রশ্নের সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ চারটি প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্নই করতে হবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে মেটাল ডিটেক্টর স্থাপন করা হয়েছে এবং তল্লাশি চালানো হচ্ছে। প্রশ্নপত্র রাখা হয়েছে কনফিডেনশিয়াল রুমে এবং সিসিটিভি নজরদারির ব্যবস্থা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top