শহরের নিরাপত্তায় কড়া নজর, অনরোড পুলিশিংয়ে গুজরাটের ছয়জন গ্রেপ্তার

শহরের নিরাপত্তায় কড়া নজর, অনরোড পুলিশিংয়ে গুজরাটের ছয়জন গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কোলকাতা – শহরের নিরাপত্তা আরও জোরদার করতে পথে নামল Kolkata Police। শনিবার সন্ধ্যায় বিভিন্ন এলাকায় অনরোড পুলিশিং ও অ্যান্টি-ক্রাইম ড্রাইভ চালিয়ে গুজরাটের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান তদারকি করতে নিজেও রাস্তায় নামেন কলকাতার পুলিশ কমিশনার Supratim Sarkar। লালবাজার সূত্রে খবর, তিনি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ঘুরে দেখেন এবং কত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, তাও খতিয়ে দেখেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যার পর একাধিক জায়গায় বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে Park Circus এলাকা থেকে দু’জন এবং Hastings এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম মহম্মদ শাহনওয়াজ, মহম্মদ সামির, অনিল রামজু সালাত, ধিরু কালোভাই সালাত, সামির ভাই সালাত ও রাজু কুমার।
তদন্তে জানা গিয়েছে, ধৃতরা গুজরাটের একটি গ্যাংয়ের সদস্য এবং ‘কেপমার’ হিসেবে পরিচিত। বিভিন্ন অছিলায় পথচারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়াই ছিল তাদের কাজ। ধৃতদের জেরা করে চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, আগামী দিনেও এমন অভিযান চলবে। এদিন পুলিশ কমিশনার শহরের একাধিক বড় মোড়ের পাশাপাশি শপিং মলগুলির নিরাপত্তা ব্যবস্থাও পরিদর্শন করেন। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহিলা সুরক্ষায়।
সুপ্রতিম সরকার বলেন, “রাস্তায় বেরিয়ে প্রত্যেক নাগরিক যাতে নিরাপদ বোধ করেন, সেটাই আমাদের অগ্রাধিকার। বিশেষ করে মহিলারা যাতে কোনও অসুবিধায় পড়লে দ্রুত সাহায্য পান, তা নিশ্চিত করতে চাই। নির্দিষ্ট সময় বা ক্রসিং নয়, দিনভর যাতে পুলিশের উপস্থিতি চোখে পড়ে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ সর্বদা পাশে রয়েছে বলেও আশ্বাস দেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top