ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার, শোকস্তব্ধ পরিবার

ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার, শোকস্তব্ধ পরিবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া ভারতীয় ছাত্র সাকেথ শ্রীনিবাসাইয়া। গত ৯ ফেব্রুয়ারি থেকে তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে উদ্ধার হয়েছে তাঁর দেহ। রবিবার এই মর্মান্তিক খবর জানায় Consulate General of India, San Francisco।
কর্ণাটকের ২২ বছরের এই ছাত্র University of California, Berkeley-এ রাসায়নিক ও জৈব-আণবিক ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা করছিলেন। ফেব্রুয়ারি মাস থেকে তাঁর খোঁজ না মেলায় পরিবারের উদ্বেগ ক্রমশ বাড়ছিল। কনস্যুলেট এক বিবৃতিতে জানায়, পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করেছে এবং দ্রুত মরদেহ ভারতে ফেরানোর জন্য প্রয়োজনীয় সবরকম সহায়তা করা হবে। একইসঙ্গে পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
তদন্তে জানা যায়, তাঁকে শেষবার দেখা গিয়েছিল ডোয়াইট ওয়ের ১৭০০ ব্লকের কাছে। দেহ উদ্ধারের আগে Tilden Regional Park-এর সংলগ্ন পার্ক হিলস এলাকার একটি বাড়ির সামনে তাঁর পাসপোর্ট পাওয়া যায়। পাশাপাশি তাঁর ল্যাপটপ-সহ ব্যাগও উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং বিস্তৃত তল্লাশি চালানো হয়।
সাকেথ ছিলেন Indian Institute of Technology Madras-এর প্রাক্তন ছাত্র। বেঙ্গালুরুর শ্রী বাণী শিক্ষা কেন্দ্রে তাঁর প্রাথমিক পড়াশোনা। লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, তিনি “হাইপারলুপের জন্য মাইক্রোচ্যানেল কুলিং সিস্টেম” সংক্রান্ত একটি উদ্ভাবনের পেটেন্টপ্রাপ্ত ছয়জনের অন্যতম ছিলেন। মেধাবী এই ছাত্রের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও সহপাঠীরা।
কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। পূর্ণাঙ্গ রিপোর্ট সামনে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top