বিবেচনাধীন ভোটারদের দ্বিতীয় তালিকা প্রকাশ, ধোঁয়াশা কাটল না কমিশনের ভূমিকায়

বিবেচনাধীন ভোটারদের দ্বিতীয় তালিকা প্রকাশ, ধোঁয়াশা কাটল না কমিশনের ভূমিকায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – পূর্ব ঘোষণা মতোই শুক্রবার গভীর রাতে রাজ্যের বিবেচনাধীন ভোটারদের দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করল Election Commission of India। তবে প্রথম তালিকার মতোই এই তালিকাতেও কতজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে বা কতজন বাদ পড়েছেন, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য জানায়নি কমিশন। ফলে পুরো প্রক্রিয়াকে ঘিরে ধোঁয়াশা ও সন্দেহ আরও বেড়েছে। উল্লেখ্য, এর আগে ২৩ মার্চ গভীর রাতে প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করা হলেও, এতদিন পরেও সেই তালিকার পরিসংখ্যান স্পষ্ট করা হয়নি।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বুথভিত্তিক দু’টি ভাগে এই তালিকা প্রকাশ করা হয়েছে। আগের মতোই বাদ পড়া ভোটারদের জন্য আলাদা তালিকাও প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট বুথের তালিকা ডাউনলোড করে কোনও ভোটার নিজের নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। রাজ্যে এবারের বিধানসভা নির্বাচনে প্রায় ৮৪ হাজার বুথ রয়েছে। Supreme Court of India-এর নির্দেশে এই বুথগুলির বিবেচনাধীন ভোটারদের নথি যাচাইয়ের কাজ করছেন বিচারকরা। যদিও প্রথম দফায় প্রায় ৪৫ হাজারের বেশি বুথে কোনও তালিকা প্রকাশ হয়নি বলে জানা যায়, অথচ অধিকাংশ নথি যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে বলেই সূত্রের দাবি।
ভোটারদের জন্য আবেদন প্রক্রিয়া নিয়েও এখনও চূড়ান্ত স্পষ্টতা নেই। অনলাইনে আবেদন চালু করার বিষয়ে আলোচনা চলছে, তবে তা শুরু হওয়ার আগেই চাইলে সংশ্লিষ্ট ডিইও অফিসে গিয়ে আবেদন করা যাবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় ৩২ লক্ষ আবেদন নিষ্পত্তি হয়েছে, অন্যদিকে প্রায় ১৩ লক্ষ নাম বাদ পড়েছে বলেও জানা যাচ্ছে।
এছাড়া, সাদা কাগজে চিঠি লিখে আবেদন জানানোর সুযোগও রাখা হয়েছে। তবে আবেদনকারীকে ট্রাইব্যুনালে ডাকা হবে কিনা বা আইনজীবীর মাধ্যমে আবেদন করা যাবে কিনা, সেই বিষয়গুলো এখনও অস্পষ্ট। এই সমস্ত প্রশ্নের প্রেক্ষিতে Calcutta High Court-এর সঙ্গে আলোচনা শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর বলে জানা গিয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই সাংবাদিকদের গতিবিধির উপর নিয়ন্ত্রণ আরোপ করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। সিইও অফিসে সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে শুক্রবার প্রকাশিত তালিকায় নাম বাদ পড়লে সংশ্লিষ্ট ব্যক্তি ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। Calcutta High Court-এর নির্দেশে রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top