নতুন ভূমিকায় দেব, ফেডারেশনের গিল্ডের সাম্মানিক সদস্যপদ গ্রহণ

নতুন ভূমিকায় দেব, ফেডারেশনের গিল্ডের সাম্মানিক সদস্যপদ গ্রহণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – অভিনেতা, প্রযোজক ও সাংসদ হিসেবে পরিচিত দেব এবার আরও এক নতুন ভূমিকায়। এবার তিনি ফেডারেশনের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ গিল্ডের সাম্মানিক সদস্য হিসেবে যুক্ত হলেন। সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে এই সদস্যপদ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছিল, যা তিনি ইতিমধ্যেই গ্রহণ করেছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে।
এই গিল্ডটি ফেডারেশনের আওতায় থাকায়, এই প্রথমবার কোনও অভিনেতা ও প্রযোজক এই ধরনের সদস্যপদ পেলেন বলে মনে করা হচ্ছে। ফলে বাংলা চলচ্চিত্র জগতে এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে।
সংস্থার সম্পাদক মহম্মদ হাসানুজ্জামান সমাজমাধ্যমে দেবকে অভিনন্দন জানিয়ে লেখেন, গত দুই দশক ধরে বাংলা চলচ্চিত্রে তাঁর অনন্য অবদান সকলের কাছেই গর্বের বিষয়। তাঁর মতো একজন খ্যাতিমান ব্যক্তিত্ব সংস্থার সঙ্গে যুক্ত হওয়ায় সংগঠনের মর্যাদা আরও বৃদ্ধি পেল বলেও তিনি উল্লেখ করেন।
এই সম্মান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেব নিজেও। সমাজমাধ্যমে তিনি জানান, এই স্বীকৃতি তাঁকে আরও অনুপ্রাণিত করবে। পাশাপাশি তিনি আশাপ্রকাশ করেন, ভবিষ্যতে আরও বেশি বাংলা সিনেমা তৈরি হবে এবং বাংলা চলচ্চিত্রের টেকনিশিয়ানরা দেশ-বিদেশে আরও কাজের সুযোগ পাবেন।
সংস্থার তরফে পাঠানো আমন্ত্রণপত্রেও দেবের দীর্ঘদিনের বিনোদন ও সামাজিক অবদান, অভিজ্ঞতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে তাঁর উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশা প্রকাশ করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top