ডিএ বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা, ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে

ডিএ বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা, ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – সময় যত গড়াচ্ছে ততই অসন্তোষ বাড়ছে রাজ্যের Government Employees-দের মধ্যে। গত ৫ ফেব্রুয়ারি ভোট-অন-অ্যাকাউন্ট বাজেটে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ Dearness Allowance বৃদ্ধির ঘোষণা করেছিল। তবে এখনও পর্যন্ত সেই বৃদ্ধি কার্যকর করার বিষয়ে কোনও সরকারি নোটিস জারি হয়নি, যা নিয়ে কর্মচারীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে।
বাজেটে জানানো হয়েছিল, এই বর্ধিত ভাতা নতুন অর্থবর্ষের শুরু অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনও স্পষ্ট আপডেট না থাকায় সংশয় তৈরি হয়েছে—আদৌ কি এই ডিএ বৃদ্ধি বাস্তবায়িত হবে? এই অনিশ্চয়তার মধ্যেই এপ্রিল মাসের বেতন ও পেনশন প্রদানের নির্দিষ্ট সময়সূচী প্রকাশ্যে এসেছে।
অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে, ট্রেজারি থেকে ই-বন্টন ও WBIFMS পোর্টালের মাধ্যমে বেতন প্রদান করা হবে। সরাসরি রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মীরা এপ্রিল মাসের বেতন পাবেন ২৯শে এপ্রিল। অন্যদিকে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন এবং লাইব্রেরির কর্মীরা ৩০শে এপ্রিল তাঁদের বেতন পাবেন। একই দিনে সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের অ্যাকাউন্টেও বেতন জমা পড়বে।
পেনশনভোগীদের জন্য নির্ধারিত দিন ২রা মে। ওই দিনই ওয়েজ, রেমুনারেশন, সাম্মানিক ও স্টাইপেন্ড প্রাপকরাও তাঁদের প্রাপ্য অর্থ পেয়ে যাবেন। যদিও বেতন প্রদানের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে, তবুও ৪ শতাংশ ডিএ বৃদ্ধির বিষয়ে এখনও কোনও অফিসিয়াল নির্দেশিকা প্রকাশ না হওয়ায় এপ্রিলের বেতনের সঙ্গে বর্ধিত ভাতা মিলবে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ আরও বাড়ছে, এবং তারা দ্রুত স্পষ্ট ঘোষণা ও কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top