নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়া ,৭ই এপ্রিল : বাম কর্মীদের অক্সিজেনের জোগান দিতে একই সঙ্গে বর্ষীয়ান দুই বাম নেতা পুরুলিয়ায়,পরপর দুটি কর্মীসভাও করলেন।
পুরুলিয়া লোকসভার বাফ্রন্টের ফরওয়ার্ডব্লক প্রার্থী বীরসিং মাহাতর সমর্থনে পরপর দুটি কর্মীসভায় বিমান বসু ও নরেন চ্যাট্টার্জী। শনিবার পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের কাঁটাডি ও মানবাজার শহরে দুটি কর্মীসভায় যোগদান করেন বর্ষীয়ান এই দুই বাম নেতৃত্ব । এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন পুরুলিয়ার তাঁদের বাম নেতা বীরসিং মাহাত কোনো দিন নির্বাচনে দাঁড়িয়ে হারে ,তাই এবারের লোকসভা নির্বাচনে তাঁকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। তার পাশাপাশি তিনি কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূলের সরকারের নীতির বিরোধিতা করে বলেন দেশের কৃষক ও ক্ষেতমজুর আত্মহত্যা করছে। ফসলের দাম পাচ্ছেন না। দেশে মানুষে মানুষে বিভেদ তৈরি করছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে। ওরা দেশের শত্রু। ওদের মুখে দেশ ভক্তির কথা মানায় না। এভাবেই এদিন বিমান বসু ভোটের প্রচারে এসে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। অন্যদিকে ফরওয়ার্ডব্ল রাজ্য সম্পাদক নরেন চাট্টার্জীও ঠিক একই শুরুেই তোপ দাগেন বিরোধীদের।



















