নিজস্ব সংবাদদাতা, নন্দকুমার,৮ ই এপ্রিল :আজ সকালে নন্দকুমার থানা এলাকার বাবলপুর বাস রাস্তার ধারে গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন ।। মৃতদেহ দেখে স্থানীয় মানুষের ধারণা খুন করে ঝুলিয়ে দেয়া হয়েছে। নন্দকুমার থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। সঙ্গে থাকা জিনিসপত্র দেখে পুলিশের অনুমান মৃত ব্যক্তি হলদিয়ার ভবানীপুর থানার ব্রজলালচক এলাকার বাসিন্দা। মৃত ব্যক্তির নাম শুভঙ্কর ধাড়া। বয়স ৩৫। পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে মৃত শুভঙ্কর ধাড়া হলদিয়ার ব্রজলালচকের বাড়ি থেকে নন্দকুমারের বাবলপুরে শ্বশুরবাড়িতে এসেছিল ।। গতকাল রাতে কি ঘটনা ঘটেছিল সমস্ত ঘটনা তদন্ত করে দেখছে নন্দকুমার থানার পুলিশ। 
যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















