দেশ – জুন মাসের শেষ সপ্তাহান্তে দেশের সোনার বাজারে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। রবিবার ২২ ও ২৪ ক্যারাট—দুই ধরনের সোনার দামই কিছুটা বেড়েছে। তবে মূল্যবৃদ্ধি সত্ত্বেও বাজারে এখনও তুলনামূলক স্বস্তি বজায় রয়েছে বলে মনে করছেন ক্রেতারা।
কলকাতায় আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ১,৩১,৯৫০ টাকা। একই পরিমাণ ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৩,৯৫০ টাকা।
দিল্লি, জয়পুর, লখনউ ও গুরুগ্রামে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৩২,১০০ টাকা, আর ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৪,১০০ টাকা।
মুম্বই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, ভুবনেশ্বর এবং হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৩১,৯৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৩,৯৫০ টাকা।
অন্যদিকে, আহমেদাবাদ ও পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৩২,০০০ টাকা। এই দুই শহরে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ১,৪৪,০০০ টাকা।
আন্তর্জাতিক বাজারে মূল্যবদল, ডলারের ওঠানামা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবেই দেশীয় বাজারে সোনার দামে পরিবর্তন দেখা যাচ্ছে। তাই সোনা কেনার আগে স্থানীয় বাজারের সর্বশেষ দর যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।




















